শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা

পাবনা ভেড়া থেকে আসাদুজ্জামান বিকাশ: ১৪ই ডিসেম্বর বুধবার বিকাল ৪.০০ ঘটিকায় পাবনার ভেড়া উপজেলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে নেতাকর্মীদেরকে সাথে নিয়ে পাবনা ২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু পুষ্পস্তবক অর্পন করেন।

এ সময়ে আরজু বলেন জাতির শ্রেষ্ট বীর সন্তানের প্রতি শ্রদ্ধা জানাতে এসে আজ অতি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এতো ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ। আজ যদি বঙ্গবন্ধু বেঁেচ থাকতেন তাহলে নিজ চোখে দেখতে পারতেন স্বপ্নটা কিছুটা হলেও বাস্তবায়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে দেশের উন্নয়ন। আপনারা স্বচোখে না দেখলে কেউ বিশ্বাস করবেন না আমরা যখন ঢাকা থেকে পাবনায় সড়ক পথে আসি কোন যানজট ছাড়াই বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে অল্প সময়ের ভিতরে পাবনায় চলে আসতে পারি। বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত আছে ও থাকবে।

খন্দকার আজিজুল হক আরজু সন্ধ্যায় তার বাসভবনে এলাকার মুসল্লিদেরকে নিয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করেন বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায়।