এম এম সি মেহেদী: বাগেরহাট জেলা আইনজীবী সমিতি নির্বাচন-২০১৯ আজ ১৫ই নভেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৩ টি প্যানেলের ভিতর টিপু জাহিদ পরিষদের ১৪ জন,হায় আলতাফ পরিষদ এর ১৪ জন ও শেখ নুর মোহাম্মদ এর ১ জন মোট ২৯ জন সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক সহ মোট ১৪ টি পদের বিপরিতে প্রতিদন্দিতা করেন।সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ন পরিবেশের মধ্য দিয়ে বাগেরহাটে জেলা আইনজীবী সমিতির নির্বাচন এর ভোট গ্রহন সম্পন্ন হয়।ভোট গ্রহন সম্পন্ন হওয়ার পরে গননার কাজ শুরু হয় রাত আনুমানিক ৯ টার সময় গননা শেষে ফলাফল জানা যাবে। বাগেরহাটে আইনজীবী সমিতির নির্বাচন নির্বাচন কমিশনার এ্যাড হামিদ মোল্লা বলেন এবার তিনটি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে।জেলা আইনজীবী সমিতির এ কে আজাদ ফিরোজ টিপু বলেন কোন রকম গোলযোগ ছাড়ায় ৩৭২ জন ভোটায় এর মেধ্যে ৮০ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রধান করেন।এ ছাড়া এ নির্বাচনে জুনিয়র সহসভাপতি পদে মো:সলিমুল্লাহ শেখ সেলিম বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হন।


