শাহজালাল বিমানবন্দরে ৪৯ কার্টনে ভর্তি ৮৭০ কেজি এনপিএস মাদক আটক করেছে এনএসআই

এস,এম,মনির হোসেন জীবন: ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দওে ৪৯টি কার্টনে ভর্তি প্রায় ৮৭০ কেজি নিউ সাইকোট্রপিক সাবসটেন্সেস (এনপিএস) তথা ‘খাট’ (গ্রিন ট্রি) নামক মাদক আটক করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) সদস্যরা। জব্দকৃত মাদকের বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। পরে আজ দুপুরে জব্দকৃত এনপিএস মাদক গুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

আজ শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে (এনএসআই) সদস্যরা বিমানবন্দরের ফরেন পোস্ট অফিস থেকে এসব এনপিএস মাদক জব্দ করেন।
নাম প্রকাশে অনিচছুক এনএসআইয়ের এক কর্মকর্তা আজ শনিবার ৮৭০ কেজি এনপিএস মাদক উদ্বারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এপিবিএন পুলিশ ও বিমানবন্দর সুত্রে জানা যায়, এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ইথিওপিয়া থেকে ৪৯টি সন্দেহজনক কার্টন ঢাকা শাহজালাল বিমানবন্দরে আসে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এনএসআইয়ের সদস্যরা কার্টন গুলোকে পর্যবেক্ষণে রাখেন। আজ সকালে সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার সদস্যদের উপস্থিতিতে বিমানবন্দরের ফরেন পোস্ট অফিস এলাকায় কার্টনগুলো খোলা হয়। গ্রিন টি’র যা মূলত ইথিওপিয়ান গাঁজা বা খাট। জব্দকৃত মাদকের বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। জব্দ এনপিএস মাদক গুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।