শিক্ষক শামীমা সুলতানা আর নেই

আল-আমিন, নীলফামারী: নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টুর স্ত্রী জেলা শহরের উকিলের মােড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সবুজপাড়া নিবাসী শামীমা সুলতানা (৩৮) আর নেই।
শ্বাসকষ্ট জনিত রােগে আক্রান্ত হয়ে শনিবার (১৩ মার্চ) বিকাল সাড়ে তিনটার দিক নীলফামারী জেনারল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইনা লিল্লাহি… রাজিউন)।
মৃৃত্যুকালে তিনি স্বামী এক ছেলে এক মেয়ে রেখে গেছেন। আগামীকাল রবিবার জােহরের নামাজের পর শহরের আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শামীমা সুলতানার অকালে মৃত্যুতে গভীর শােক প্রকাশ করেছেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক আল-আমিন প্রমূখ।