শিশুদের বন্ধু হলেন ওসি মনিরুজ্জামান

মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর): মুজিব শতবর্ষ উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের নিয়ে পথসভা করছে পুলিশ প্রশাসন। এতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদরাসা গুলোতে গিয়ে শিশুদের নিজের হাতে চকলেট বিতরণ করেন থানার ওসি মোঃ মনিরুজ্জামান মনির। এ সময় তাদের সামনে সুন্দর বক্তব্য উপস্থাপনের মাধ্যমে শিশুদের সাথে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন তিনি। স্লোগান তিনি বলেন, “পুলিশ জনতার” শিশুরা বলেন, “বন্ধু”। এভাবেই প্রতিটি শিশুর অন্তরে বন্ধু হয়ে জায়গা করে নেন ওসি মনিরুজ্জামান। তার এহেন কর্মকান্ডে অভিভূত এলাকার সাধারণ মানুষ।

উল্লেখ্য যে, মুজিব শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে একশত পথসভা করার উদ্যোগ নেন বিরামপুর পুলিশ প্রশাসন। এরই অংশ হিসেবে গত ফেব্রæয়ারী মাস থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পথসভা করা হচ্ছে। উক্ত সভায় বাল্যবিয়ে, ইভটিজিং, মাদকের কুফল, সামাজিক অবক্ষয় এবং ৯৯৯ এর সেবা সংক্রান্তসহ বিভিন্ন সচেতনতা মূলক আলোচনা করা হয়।