মোঃ জয়নাল আবেদীন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর থানা চত্বরে মরদেহ সংরক্ষণের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের উদ্ভোধন করলেন রংপুর রেঞ্জের ডিআইজি আবদুল আলীম মাহমুদ।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর থানা চত্বরে এ ঘরের উদ্বোধন করেন ডিআইজি।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, ইন সার্ভিস ট্রেনিং সেন্টার পুলিশ সুপার নাসিরউদ্দন জুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, এসপি সার্কেল রাজিয়া সুলতানা, সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, বে-সরকারি সংস্থা ইএসডিও’র নির্বাহী পরিচালক শহীদ উজ-জ্জামানসহ গনমাধ্যমকর্মীরা।
উদ্বোধনের সময় ডিআইজি আবদুল আলীম বলেন, সময়ে অসময়ে দূর্ঘটনায় কেউ নিহত হলে ময়না তদন্ত করার আগে লাশ অনেক ক্ষেত্রেই থানায় নিয়ে আসতে হয়। সেই লাশ থানা চত্বরে খোলা জায়গায় রাখা হতো। এখন থেকে লাশ ঘরের ভিতর রাখা হবে।সেখান থেকেই সঠিক সময়ে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।


