শুক্র-শনিবার ছুটিসহ নগদে চাকরির সুযোগ, নেই বয়সসীমা

কাজের সুযোগ দিচ্ছে নগদ লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সপ্তাহে শুক্র ও শনিবার ছুটিসহ রয়েছে অন্য সুযোগ। গত ০৯ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড

পদের নাম: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার

বিভাগ: সফটওয়্যার ডেভেলপমেন্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট কোনো ক্ষেত্রে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য রিয়্যাক্ট এবং মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য ফ্লাটার ব্যবহার করে ফ্রন্টএন্ড ডেভেলপমেন্টে ভালো দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।