এম এম সি মেহেদী হাসানঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় বড় শুভদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ভাগ্যলক্ষী মন্ডলের সভাপতিত্বে এর উদ্ভোধন করেন, ইউনিয়ন মহিলা আঃলীগের সভাপতি সুপ্রিয়া কুন্ডু। প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার। আঃলীগ নেতা প্রদিশ অধিকারীর স ালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুবির কুমার মিত্র, যুগ্ন-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ (সাহেব মলিক), ইউনিয়ন আঃলীগের সভাপতি ফারুকুল ইসলাম ওমর, সাধারন সম্পাদক শেখ শহীদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তি, ইউনিয়ন মহিলা লীগের সাধারন সম্পাদক মাসকুরা বেগম, যুবলীগের সভাপতি শুভেন্দু রায় চৌধুরী, সাধারন সম্পাদক শহিদুল হক সাবু, কৃষকলীগের সভাপতি অলিপ কুৃমার ঘোষ, আঃলীগ নেতা তরুন মলিক, জিএম মহিবুল ইসলাম ও দিপু মলিক প্রমুখ। সভা শেষে চন্দনা রানী রায়-কে সভাপতি ও রিনা বেগম-কে সাধারন সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়।


