শেওড়াপাড়ায় গ্যাস লাইনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর শেওড়াপাড়ায় ইকবাল রোডে গ্যাস লাইনে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৪টা ৪০মিনিটে শেওড়াপাড়ায় এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শেওড়াপাড়ার ইকবাল রোডে গ্যাসের লাইনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

শুক্রবার (২৬ জুন) সকাল ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

অফিসার কামরুল হাসান বলেন, ভোরে শেওড়াপাড়ার ইকবাল রোডে গ্যাসের লাইনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টার পর সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যাস লাইন বন্ধ করতে দেরি হওয়ায় আগুন নেভাতে সময় লেগেছে বেশি।

গ্যাস লাইন বন্ধ করতে দেরি হওয়ায় আগুন নেভাতে বেশি সময় লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।