শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের আনন্দ র‍্যালী

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বঙ্গবন্ধু কন্যা, সম্প্রতি মাদার অব হিউম্যানিটি উপাধিতে ভূষিত দেশরত্ন শেখ হাসিনার ৭১ তম জন্মদিন উপলক্ষে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বাংলাদেশ ছাত্রলীগ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ঠাকুরগাঁও বলাকা সিনেমাহলের সামনে থেকে এক আনন্দ র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

উক্ত র‍্যালীতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ সভাপতি মো. মাহাবুব হোসেন রনি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সানোয়ার পারভেজ পুলক, সাংগঠনিক সম্পাদক মো. ওসমান গণি, পৌর সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ সহ আরও অনেকে।

উক্ত র‍্যালীতে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।