শোকের তোরণে ঈদ শুভেচ্ছা; বাউফল ইউপি চেয়ারম্যান সমালোচনার মুখে

কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : ১৫ আগস্ট শোকের মাস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে বাউফল উপজেলার ১২ নং বাউফল ইউনিয়নের বিলবিলাস বন্দরে তোরণ নির্মান করতে গিয়ে সমালোচনার মুখে পড়েছে ১২ নং বাউফল ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন খান। একাধিক সূত্রে জানা যায়, উপজেলার বাউফল-বরিশাল সড়কে বিলবিলাস বন্দরে কালো পতাকা ও বঙ্গবন্ধু ছবি সম্বলিত বিশাল তোরণ নির্মান করেন। শোকের মাস শেষ হওয়ার আগেই ওই তোরণ উপর বঙ্গবন্ধুর ছবি উপর ঈদ শুভেচ্ছা ব্যানার লটাকানো হয়। বিষয়টি স্থানীয় সুধীজন মহলে হৃদয়ে আঘাত করে এবং উপজেলায় ব্যাপক সমালোচনার ঝড় উঠে। সরেজমিন বিলবিলাস বন্দরে ১৯ আগষ্ট শোকের তোরণে ঈদ শুভেচ্ছ্ ালেখা ব্যানার দেখা গেলেও ওই দিন রাতে ব্যানারটি নামিয়ে ফেলে। এ বিষয় একজন দর্শক কটুক্তি করে বলেন, বাউফল ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে দলীয় কার্যক্রম সভা সমাবেশে তেমন দেখা যায়নি। আসন্ন নির্বাচনে সামনে চীফ হুইপ মহোদয় ও লোক দেখানো জন্য তোরণ নির্মান করেছে। তাও আবার শোকের সাথে ঈদ শুভেচ্ছা। উপজেলা আওয়ামীলীগের সদস্য মোতাহার উদ্দিন জানান, নওমালা বাউফল আদাবাড়িয়া সহ বেশ কিছু ইউনিয়নে যে সব তোরন করা হয়েছে সেগুলো বিয়ের রঙ্গিন কাপড় দিয়ে তৈরি করা হয়েছে। আবার অনেক স্থানে তোরনের উপরে লাগানো হয়েছে ঈদ শুভেচ্ছা। কোথাও কোথাও দেয়া হয়েছে প্রধান মন্ত্রির হাস্যজ্বল ছবি। নির্বাচন আগ মুহুর্তে স্থানীয় এমপি ও তার সাঙ্গপাঙ্গদের বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রিকে বার বার হেয় করলেও তাদের বিরুদ্ধে নেয়া হয়না কোন দলিয় শৃঙ্খলা ভংগের ব্যাপরে ব্যবস্থা।স্থানীয় চেয়ারম্যান জসীম উদিন খান সাংবাদিকদের জানান, আগষ্ট শোকের মাস ও ঈদ। তোরণ নির্মান করেছি। একই সাথে কাজটি করতে ছিলাম। তবে এটা করা আমার ভুল হয়েছে।