শোক দিবস উপলক্ষে আমতলীর গুলিশাখালি ইউনিয়নের এমপি মহোদয়ের আগমন

এইচ এম কাওসার মাদবার বরগুনা থেকে: আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমান-এঁর ৪৩ তম শাহদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজ ২৬ আগস্ট রোজ রবিবার বরগুনা জেলার আমতলী উপজেলার ২ নং  গুলশাখালী ইউনিয়ন পরিষদে জাতীয় শোক উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি: হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি বরগুনা -১ আসনের সম্মানিত(এম,পি) অ্যাড.ধীরেন্দ্র দেবনাথ শম্ভু । প্রধান অতিথির বক্তব্যে প্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সপরিবার সহ যারা শহীদ হয়েছেন। 15 আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বরগুনা 1 আসনের এমপি। এবং উপস্থিত জনতার সামনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য উদাত্ত আহ্বান জানান। এবং আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে মাদক জঙ্গিবাদ ইভটিজিং বিভিন্ন সামাজিক সামাজিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন।
বিশেষ অতিথিঃ মোঃ মতিয়ার রহমান, সাধারন সম্মাদক বাংলাদেশ আওয়ামীলীগ আমতলী উপজেলা শাখা ও মেয়র আমতলী পৌরসভা, উক্ত সভা উপস্থিত ছিলেন গুলশাখালী ইউনিয়নের যুবলীগ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন।

সভাপত্বিত করেনঃ এড.নুরুল ইসলাম। চেয়ারম্যান গুলিশাখালী ইউনিয়ন পরিষদ।