বরগুনা থেকে এইচ এম কাওসার মাদবার: বরগুনা জেলাধীন আমতলী উপজেলার অন্তর্গত ২ নং কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্ৰামের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম মধু মেম্বার এর বড় ছেলে আমিনুল ইসলাম ঝন্টু হাওলাদার (৪৫) গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯.০০ টায় নিজ বাড়িতে স্টক করে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহে…..রাজিউন)। মৃত্যুকালে স্ত্রীসহ, ১ মেয়ে, ১ ছেলে, ভাই, সহ বহু গুণগ্রাহী আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুম এর নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য যে, কর্মজীবনে মরহুম আমিনুল ইসলাম ঝন্টু হাওলাদার ১ম শ্রেণির কৃষি কর্মকর্তা ছিলেন। কর্মরত জীবনে আমতলী ও বরগুনা সহ বহু প্রতিষ্ঠানে চাকুরী করেন। তাঁর একমাত্র ভাই দুলাল হাওলাদার বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ে কর্মরত আছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।


