শ্রীনগরের দয়হাটা দাখিল মাদ্রাসার সুপার গ্রেফতার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ শ্রীনগর উপজেলার দয়হাটা গাউসুল আযম জিলানীয়া দাখিল মাদ্রাসার সুপার নারী নির্যাতন মামলায় খুলনায় গ্রেফতার হয়েছে। গত ১১ জানুয়ারি থেকে রহস্যজনক ভাবে মাদ্রাসা সুপার মাওলানা মো. সোহরাব হোসেন প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকার পর জানা যায় দ্বিতীয় স্ত্রীর দেওয়া নারী নির্যাতন মামলায় তিনি খুলনায় গ্রেফতার হয়েছেন। ইতিপূর্বে তার বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে নানা অনিয়মেরও অভিযোগ উঠেছে।
বিশ্বস্ত সূত্রে জানাযায়, সোহরাব হোসেন শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকায় শিক্ষার্থীদের ভর্তি, লেখা পড়ায় বেঘাতসহ আগামী ২৬ তারিখে মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন সংক্রান্ত বিষয়ে অনেকেই প্রতিষ্ঠানে এসে সমস্যার সম্মূখীন হচ্ছেন। এ বিষয়ে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকদের কাছে মাদ্রাসার সুপার সোহরাব হোসেনের বিষয়ে জানতে চাইলে সুনিদিষ্ট করে কেউই কিছু বলতে পারেননি। মাদ্রাসার সমাজ বিজ্ঞান শিক্ষক মো. আক্তারুজ্জামান বলেন, তিনি কেন অনপুস্থিত আমি বলতে পারবোনা। তিনি কিছু বলে জাননি। সভাপতি সাহেব বলতে পারবেন।
সহকারী সুপার মো. নেছার উদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সে আমাকে কিছু জানিয়ে যাননি। সুপার সোহরাব হোসেন অনুপস্থিতের বিষয়ে সংশ্লিষ্টদের কাছে কোনও ছুটির আবেদন করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কোনও সুদত্তর দিতে পারেননি। সুপার সোহরাব হোসেনের প্রথম স্ত্রীর কাছে তার স্বামীর অনুপস্থিতের বিষয়ে জানতে চাইলে রহস্যজনক কারনে তিনি কিছুই বলেতে রাজি হননি।
মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও শ্রীনগর ইউনিয়ন পরিষদের (সদর) চেয়ারম্যান হাজী মোকলেছুর রহমানের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মাদ্রাসা সুপার আমার কাছে কোনও ছুটি চাননি। কি কারণে তিনি অনুপস্থিত আছেন তা আমার জানা নেই।