ষ্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার শ্যামসিদ্দি ইউনিয়নে শ্যামসিদ্দি অটো স্ট্যান্ডে এক অটো চালকের নিকট চাঁদা দাবী করার অভিযোগ উঠেছে। ২ মার্চ সোমবার সকাল ৮টায় শ্যামসিদ্দি গ্রামে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজির হোসেনের বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। চাঁদা না পেয়ে অটো চালককে মারপিট করে চাঁদাবাজরা। সংবাদ পেয়ে আশপাশের লোকজনসহ অটো চালকের বাড়ীর লোকজন ঘটনাস্থলে আসলে তাদেরকেও মারপিট করে গুরুত্বর আহত করে। পরে স্থানীয় লোকজন আহতদের চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
সরেজমিনে গিয়ে জানা যায়-শ্যামসিদ্দি গ্রামের মৃত আমির খাঁর ছেলে সুমন(৩৪) ও শাকিল(২৮), আবুল কাশেমের ছেলে আয়নাল(৩৫), রিয়াজুুল খাঁর ছেলে মনির(৩২), ছালাম খাঁর ছেলে বাবুল খাঁ(৫৫) ও রুবেল খাঁ(৩৫), বাবুল খাঁর ছেলে লিমন(২৫)গং শ্যামসিদ্দি স্ট্যান্ড হইতে শ্রীনগর গালর্স স্কুল গামী রাস্তায় নতুন কোন অটো নামলেই তাদেরকে এককালীন নগদ ২০,০০০/-টাকা ও প্রতিদিন ২০টাকা করে চাঁদা দিতে দিয়ে এ রুটে গাড়ী চালাতে হয় নিরীহ অটো চালকদের। ঘটনার দিন উক্ত আয়নাল ও সুমন খাঁগং ভুক্তভোগী শ্যামসিদ্দি গ্রামের আঃ মালেকের ছেলে মোজাম্মেল হকের কাছে ২০,০০০/-টাকা চাদা দাবী করলে সে উক্ত চাদার টাকা দিতে না চাইলে উল্লেখিত আয়নাল ও সুমনখাঁগং তাকে এলোপাথারীভাবে মারপিট করে আহত করে বলে ভুক্তভোগী জানায়। চাঁদা না দিলে এরা অটো ও রিক্সা চালকদের মারপিট করে।
এব্যাপার শ্রীনগর থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ সাদেকের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি এখনও ঘটনাস্থলে যাইনি। ঘটনাস্থলে গিয়ে আপনাকে বিস্তারিত জানাতে পারবো। হাসপাতালে গিয়ে আহতদের দেখতে পাই।


