শ্রীনগরে আওয়ামীলীগ নেতা সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামী মন্টু গ্রেফতার

ষ্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত একাধিক মামলার আসামী আওয়ামীলীগ নেতা বাবুল আক্তার মন্টু (৬০) গ্রেফতার হয়েছে। শনিবার বিকালে হাঁসাড়ার মোল্লাপাড়া তার নিজ বাড়ি থেকে শ্রীনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। স্থানীয়রা জানায়, মন্টু এতোদিন আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সে এলাকায় টাউটার ও আদম বেপারী হিসেবে পরিচিত। এর আগে হাঁসাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দুই বার নির্বাচন করে পরাজিত হন। উপজেলা আওয়ামী লীগ নেতা মন্টু আলম গাজির দিঘীর পাড়ের মোঃ মোসলেমের পুত্র। শ্রীনগর থানা সূত্রে জানা যায়, সিআর মামলা নং-১৯৯/১৯, সিআর মামলা নং- ১০৫/১১ সহ ৪টি মামলায় বাবুল আক্তার মন্টুর বিরুদ্ধ ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে ১টি মামলার সাজাপ্রাপ্ত আসামী মন্টু।