শ্রীনগরে আওয়ামী লীগের কর্মীসভা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ আসন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখ মুন্সীগঞ্জ-১ আসনে (শ্রীনগর+সিরাজদিখান) আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ৪,ডিসেম্বের মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলার পাটাভোগ ইউনিয়নের বেজগাঁও বালুর মাঠে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোপাজ্জল হোসেনের সভাপতিতে¦ এ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী মাহী বি. চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাসেল ক্রিড়াচক্রে সভাপতি নুরু আলম চৌধুরী। এ কর্মীসভায় উপস্থিত থেকে সাফল্য মন্ডিত রৌনক বৃদ্ধি করেন শ্রীনগর উপজেলা আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী সেচ্ছা সেবকলীগ, আওয়ামী কৃষকলীগ, আওয়ামী মহিলা লীগ, আওয়ামী ছাত্রলীগসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।