সুমন হোসেন শাওন, ষ্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা প্রশাসনের নাম ভাঙ্গিয়ে পদ্মার চরের মাটি হরিলুটকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইলকোর্ট। মঙ্গলবার বিকালে মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা এই জরিমানা করেন। উপজেলার কামারগাঁও এলাকার হারুন খানের ছেলে মাটি ক্ষেকো মোঃ দিপু খান ও তার ছোট ভাই রকি খান সহ বেশ কয়েক জনের একটি সিন্ডিকেট দক্ষিন কামারগাঁও ধোপার বাড়ি সংলগ্ন এলাকায় দেদারছে পদ্মার চরের মাটি বিক্রি করে আসছিল।
সিন্ডিকেটটি উপজেলা প্রশাসনের কাছ থেকে অনুমুতি নিয়ে মাটি কাটছে বলে এলাকার চাউর করে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের নজরে আসলে তিনি মাটি লুটেরাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। স্থানীয় সংবাদকর্মীরা তা বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা জানান- চরের মাটি বিক্রি করার বিধান নেই। তারা আইন আমান্য করে মাটি বিক্রি করে আসছিল। একারণে দিপু খানকে মোবাইলকোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়।


