শ্রীনগরে স¦রণ সভা ও দোয়া মাহফিল

সুমন হোসেন শাওন, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় স¦াধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স¦রণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগষ্ট শুক্রবার বিকাল ৪.০০ঘটিকার সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগ শ্রীনগর উপজেলা শাখার আয়োজনে মুন্সীগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্যকে প্রধান অতিথি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এ স¦রণ সভা ও দোয়া মাহফিল করা হয়েছে। উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি ও পাটাভোগ ইউপি চেয়ারম্যান মোঃ ফিরোজ আল-মামুনের সভাপতিতে¦ এ স¦রণ সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান, বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা বিষয়ক উপকমিটি ও সদস্য বন ও পরিবেশ বিষয়ক মাকসুদ আলম ডাবলু, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ অর্থ বিষয়ক সম্পাদক মসিউর রহমান মামুন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফ নোমান, রাঢ়ীখাল ইউপি চেয়ারম্যান আঃ বারেক খান বারী, হাঁসাড়া ইউপি চেয়ারম্যান মোঃ সোলায়ামান খান, ষোলঘর ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম, তন্তর ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, উপজেলা সে¦চ্চাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার নিশাত, স¦াধারণ সম্পাদক মোঃ হামিদুল্লাহ খান মুন, বীরতারা ইউপি চেয়ারম্যান আজিম হোসেন খানসহ প্রমূখ।