সুমন হোসেন শাওন, ষ্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বীরতারা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তরে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শতাধিক ছাত্র-ছাত্রীরা নতুন ব্যাগ পেয়ে খুশিতে প্রায় আত্মহারা। লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩)র আনুষ্ঠানিকতা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার প্রধান অতিথী হিসেবে তাদের হাতে উন্নত মানের স্কুল ব্যাগ তুলে দিচ্ছিলেন। ছাত্র-ছাত্রীরা ব্যাগ হাতে পেয়ে চোখে-মুখে খুশির ঝিলিকে আতœহারা হয়ে উঠে। এক অপরের ব্যাগ মিলিয়ে দেখছিল অনেকে।
কেউ কেউ ব্যাগ নিয়ে বুকের সাথে লেপটে ধরেছিল অনেকক্ষন। এসময় প্রধান অতিথী ছাত্র-ছাত্রীদের সাথে খুশিতে শামিল হয়ে সবাইকে নিয়ে ছবি তুলেন। উপজেলার বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিম হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে এর আগে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সহকারী শিক্ষা অফিসার তানিয়া খাতুন, প্রধান শিক্ষিকা রণি সাহা, প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী রেজাউল ইসলাম, প্রকল্পটির সভাপতি ইউপি সদস্য শিল্পি আক্তার। এসময় আরো উপস্থিত ছিলেন বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ আজগর আলী, মোবারক মিয়া, সেচ্ছাসেবক লীগের সভাপতি আঃ কাদির, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল শেখ, যুবলীগ নেতা মোঃ জনি, নজরুল ইসলাম, কামরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর, মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মোঃ আয়নাল প্রমুখ।


