সুমন হোসেন শাওন, ষ্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে সিংপাড়া বাজারে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার সিংপাড়া বাজারে পূর্জা স্বর্ণ শিল্পালয় থেকে ৩২ ভরি স্বর্ণ, ২৫০ ভরি রুপা ও নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায় মুখোশধারী ডাকাতরা। এসময় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। প্রতিষ্ঠানটির মালিক টোটন চন্দ্র রায় বলেন, ২০-২৫ জনের একটি ডাকাতের দল কাঠের দরজা ভেঙ্গে দোকানের ভিতরে প্রবেশ করে। এ সময় আমার বড় ভাই নেপাল রায় (৫০) ডাকাতদের বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। মুখোশধারী ডাকাতরা দোকানে থাকা ২টি সিন্ধুক ভেঙ্গে ৩২ ভরি স্বর্ণ, ২৫০ ভরি রুপা এবং নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। এ বিষয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলীর কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন- আলামত পাওয়া গেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


