শ্রীনগর থানা নতুন অফিসার ইনচার্জের সাথে সাংবাদিকদের মতবিনিময়

সুমন হোসেন শাওন, মুন্সীগঞ্জ সংবাদদাতা ঃ মুন্সীগঞ্জের শ্রীনগর থানার নতুন অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলীর সাথে স্থানীয় শ্রীনগর সাংবাদিক কøাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১সেপ্টেম্বর বেলা সারে ১১টায় এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (প্রবি) মোঃ রাশেদুল ইসলাম, ইন্সপেক্টর (অপারেশন) মাসুদুর রহমান, শ্রীনগর সাংবাদিক ক্লাবের সভাপতি শাহজাহান খান, সহ-সভাপতি আল-আমিন হোসেন, সাধারণ সম্পাদক শাহ আলম ইসলাম নিতুল, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন হোসেন শাওন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম শিপু, নির্বাহী সদস্য জারিক হোসেন লস্কর সদস্য আবুল বাসার, আজিজুল ইসলাম রনি, আঃ রকিব, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম তাপস প্রমূখ।