শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলায় শিশু ও কিশোরদের জন্য দিনব্যাপী ছবি আঁকা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের আয়োজনে শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর এলাকায় বিক্রমপুর জাদুঘরে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ছবি আঁকা কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩য় থেকে ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের জন্য পরিপ্রেক্ষিত, অংকন ও চিত্রায়ন শীর্ষক ছবি আঁকা দিনব্যাপী কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যায়ের চারুকলা অনুষদ প্রাচ্যকলা বিভাগের শিল্পী সোহেল রিয়াজুলের পরিচালনায় সর্ম্পন্ন হয়। ছবি আঁকা কর্মশালায় প্রায় ৮০ জন কোমলমতি শিক্ষার্থী অংশগ্রহন করেন। শিল্পী সোহেল রিয়াজুল শিশু কিশোরদের প্রশিক্ষন প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন অগ্রসর বিক্রমপুর শ্রীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও লেখক মুজিব রহমান, কবি সান্দ্রা মোহন্ত, মো. আলীম, দেওয়ান আবুল হাসেম, আবুবকর বিকাশ, শ্যামল সাহা, শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ


