আন্তর্জাতিক ডেস্ক : দেশটিতে ১২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল নববর্ষ পালিত হয়। পুলিশের মুখপাত্র রোহান গুনাসিকারা এ কথা জানান বলে জানায় সিনহুয়া। রোহান গুনাসিকারা বলেন, ‘বেশিরভাগ দুর্ঘটনার কারণ মদ্যপ অবস্থায় এবং দ্রুত গতিতে গাড়ি চালানো। আইন লঙ্ঘন করায় সারা দেশে ৫১৫ জনেরও বেশি গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে।’ নববর্ষ উপলক্ষে গত ১২ এপ্রিল থেকে দেশটিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।


