সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা আওয়ামীলীগের মনোনীত কাউন্সিলর প্রার্থীর

মোঃ আসাদুল ইসলাম চট্রগ্রাম প্রতিনিধিঃ আজ ১৫.০৩.২০২০ রোজ রবিবার সন্ধা ৭ ঘটিকার সময় চট্রগ্রাম  দক্ষীন মধ্য হালিশহর ৩৮ নং ওয়ার্ড ওয়াসিল চৌধুরী পাড়ায় আওয়ামীলীগের মনোনীত কাউন্সিলর প্রার্থী জনাব গোলাম মোহাম্মদ চৌধরীর শান্তিপুর্ণ মিছিলে গতকাল সোলগেলা ক্রসিং এলাকায় মেয়র প্রার্থী রেজাউল করিম এর জনসভায় ,বিদ্রহী কাউন্সিলর প্রার্থী এম হাসান মুরাদ ও তার সমর্থক কর্তৃক  সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সভার আয়োজন করা হয় ।

উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন মোঃ আকতারুজামান ,যুগ্ন সম্পাদক ৩৮ নং ওয়ার্ড এবং সভাপতিত্ব করেন জনাব  আবু তাহের ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, আওয়ামীলীগের মনোনীত কাউন্সিলর প্রার্থী জনাব গোলাম মোহাম্মদ চৌধরী, এ সময় তিনি বলেন, গতকাল সোলগেলা ক্রসিং এলাকায় মেয়র প্রার্থী রেজাউল করিম এর জনসভায় যাবার সময় ,বিদ্রহী কাউন্সিলর প্রার্থী এম হাসান মুরাদ ও তার সমর্থক কর্তৃক  সন্ত্রাসীরা আমাদের উপর যে হামলা করেছে তার তিব্রনিন্দা ও প্রতিবাদ জানাই। 

 মাননীয় প্রধান মন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছে ,আমি জনগনের জন্য কাজ করে যাব,আমি কোন সন্ত্রাসী হামলাকে ভয় পাইনা ,আমার সাথে আল্লাহ আছে এবং আমার জনগন আছে,  জনগনকে সাথে নিয়ে এই সন্ত্রাসীদের মোকাবেলা করব ইনসাল্লা।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত  ছিলেন সভাপতি ,শাহনেয়াজ চৌধুরী,মৎসজীবী লীগের আহবায়ক মোজামোমল হক চৌধুরী, মহিলা আওয়ামীলীগের সভাপতি ফারজানা মুন্নি, ৩৮ নং ওয়ার্ড মেম্বার বসির আহাম্মেদ।

একিউম ছালাউদ্দিন, সোহারাব হোসেন,গোলাম হেসেন ,ছাদ্দাম হোসেন  সেচ্ছা সেবক লীগর চট্রগ্রাম মহানগর,মনজুর কাদের সহ ৩৮ নং ওয়ার্ডের সর্বস্থরের জনগন ।এ সময় নেতা কর্মীরা তাদের বক্তবে, বিদ্রহী কাউন্সিলর প্রার্থী এম হাসান মুরাদ ও তার সমর্থক কর্তৃক  সন্ত্রাসী হামলার তিব্র প্রতিবাদ জানান ।