সন্ত্রাস জঙ্গীবাদ ও মাদকের সাথে কোন আপোষ নেই!এ্যাডঃমুস্তফা লুৎফুল্লাহ

হেলাল উদ্দীন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সামাজিক ন্যায্যতা-সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক গনতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ার দাবিতে তালায় ওয়ার্কার্স পার্টির ১নং ধানদিয়া ইউনিয়ন সম্মেলনে, সন্ত্রাস, মৌলবাদ, জঙ্গীবাদ ও মাদকের সাথে কোন আপোষ নেই, মৌলবাদী জামায়েত ও তার মদদদাতা বিএনপির কে রুখতে হবে। সুশৃঙ্খল ভাবে দেশ পরিচালনায় আগামী একাদশ সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হবে।

২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নের ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধানদিয়া ইউনিয়ন ওয়ার্কার্স পাটির আয়োজনে প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন, সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি ও সাতক্ষীরা- ১(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যড. মুস্তফা লুৎফুল্লাহ।ধানদিয়া ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক গাজী রহমদ্দীনের সভাপতিত্বে ও মনজুর কাদিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, এ্যাডঃফাইমুলহক কিসলু,রফিকুল ইসলাম প্রমুখ। সভায় সর্ব সন্মতিক্রমে গাজী রহমদ্দীনকে সভাপতি এবং ডাঃ আঃহান্নান কে সাধারন সম্পাদক করে ৯সদস্য একটি কমিটি করা হয়।সন্মলনে ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।