তানজির হোসেন; প্রতিনিধি সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও পাঁচলিয়া বদরুল আলম উচ্চ বিদ্যালয়ের সভাপতি,পাচলিয়া বাজার বনিক সমিতির সভাপতি আরাফাত রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মানববন্ধন কর্মসুচি পালনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।
রবিবার সকালে পাচঁলিয়া-রতনকান্দি আঞ্চলিক সড়কে আওয়ামীলীগ,তার সহযোগী সংগঠন ও ব্যবসায়ীদের উদ্যোগে ঘন্টাব্যাপী এ কর্মসুচি পালিত হয়। এ সময় অন্তত ২ হাজার নারী-পুরুষসহ নানা শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন,হাটিকুমরুল ইউপি চেয়ারম্যান হেদায়েতুল আলম (আলম) রেজার প্রত্যক্ষ মদদে জনগনকে বোকা বানানোর জন্য মিথ্যা তথ্য দিয়ে ২৭ ফেব্রুয়ারী সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আরাফাত রহমানের বিরুদ্ধে পাচলিয়া বাজারে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
পাশাপাশি সেই মানববন্ধনের সংবাদ সংবাদ মাধ্যমকে মিধ্যে তথ্য দিয়ে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল,জাতীয় দৈনিক প্রত্রিকা,বে সরকারী টেলিভিশনে প্রচার করা হয়।আর এই সংবাদ প্রচার হওয়ার পর জনমনে বিভ্রান্তির সৃষ্টি হওয়ায়-এবং আরাফাত রহমানের বিরুদ্ধে করা যড়যন্ত্রের প্রতিহত করার আহবান জানিয়ে বক্তারা বলেন, হাটিকুমরুল ইউপির চেয়ারম্যান হেদায়েতুল আলম,তার প্রত্যক্ষ মদদে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করেন,এই মাদক ব্যাবসা করে সে দিন দিন কোটিপতি বনে যাচ্ছেন। এলাকার উন্নয়নে তার কোন পদক্ষেপ নেই। কেউ তার অপকর্মের বিরোধিতা করলেই সে বিভিন্নভাবে তাদের হয়রানী করে থাকে।
আরাফাত রহমানের বিরুদ্ধেও তাই করা হয়েছে,মানববন্ধনে বক্তারা মিথ্যাবাদী আলম চেয়ারম্যানের শাস্তি দাবী করে বক্তব্য রাখেন,এ সময় আরো বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আরাফাত রহমান, হাটিকুমরুল ইউপির ৬নং আওয়ামীলীগ সভাপতি হাজী নুরুল ইসলাম,সহ-সভাপতি মোক্তার হোসেন, সাবেক সভাপতি আলতাফ হোসেন, ছাত্রলীগ নেতা মারুফ হাসান, ব্যবসায়ী আল আমিন, আনোয়ার হোসেন, রোকন আহম্মেদ ও মোজাম্মেল হোসেন প্রমুখ।


