ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে গত ৫ই জানুয়ারী পেশাগত দায়িত্বপালন কালে খুলনায় একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নুর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফকিরহাট উপজেলাা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১০জানুয়ারি) বেলা ১১টায় ফকিরহাট বিশ্বরোড় মোড়ে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এ মানববন্ধন করেন।
ঘন্টাব্যাপি মানববন্ধনে প্রেসক্লাবের সদস্য এইচ.এন হাবিবুর রহমানের স ালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাহবুবুর রহমান দুলু, কামরুল আহসান হিরক,পি কে অলক, একাত্তর টেলিভিশন এর ফকিরহাট উপজেলা প্রতিনিধি মান্না দে,সাবেক প্রেসক্লাব সভাপতি আরিফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক শেখ ফারুক হোসেন,সদস্য সচিব শেখ শিহাব উদ্দিন রুবেল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারন সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রচার সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন ,রুপসা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আঃ রাজ্জাক শেখ, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রুপসা উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মুরশিদ আলী,বেনজির হোসেন,সংগঠনিক সম্পাদক আঃ মজিদ, ,ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সদস্য সুমন দে,আজমল হোসেন,এম এম সি মেহেদী,মোজাহিদুর রহমান,সুমন কর্মকার,বাপ্পা দত্ত,সাংবাদিক কবির হোসেন,খাবির হোসেন,এস এ কালাম,সাগর মল্লিক,মিজানুর রহমান লিটন,আজমল,সৈয়দ অনুজ প্রমুখ।


