সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক সমাজের মানববন্ধন

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: দৈনিক প্রথম আলোর জেষ্ঠ্য অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের উপর নির্যাতন মিথ্যা মামলার প্রতিবাদ, নিঃশর্ত মুক্তি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানবন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকরা। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলার সাংবাদিক সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন হয়।

সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মো. তসলিম উদ্দিন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা মন্টু, আনোয়ার হোসেন দিলু, এমরান ফারুক মাসুম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. জাফরুল আলম, সাধারণ সম্পাদক রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, সিটি প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হকসহ অন্যরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সাপ্তাহিক সোনামসজিদের সম্পাদক মোহা. জোনাব আলী, চ্যানেল আই জেলা প্রতিনিধি দৈনিক চাঁপাই দর্পণএর সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সাংবাদিক আলমগীর কবির কামাল, হোসেন শাহনেওয়াজ, রবিউল হাসান ডলার, আমিনুল ইসলাম, বিজয় টিভির সাংবাদিক নাদিম হোসেন, জিটিভির সাংবাদিক আশরাফুল ইসলাম,অলিউজ্জামান রুবেল, সাজিদ তৌহিদ, আনোয়ার হোসেন, জহরুল ইসলাম, কামাল শুকরানা, জাকির হোসেন পিংকুসহ জেলার অর্ধশতাধিক মিডিয়াকর্মী। বক্তারা অবিলম্বে দৈনিক প্রথম আলোর জেষ্ঠ্য অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের উপর মিথ্যা মামলা প্রত্যাহারা করে নিঃশর্ত মুক্তি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।