এম এম সি মেহেদী: বাগেরহাটের চুলকাঠি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক পূর্বা লের ভ্রাম্যান প্রতিনিধি সাংবাদিক পংকজ কর্মকারের পিতা নির্মল কুমার কর্মকার (৭২) পরলোক গমন করেছেন। রোববার সকালে খুলনাস্থ সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাীন অবস্থায় তিনি মূত্যু বরণ করেন। মূত্যুকালে তিনি ৪’পুত্র ২’কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মূত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকার্থ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বাগেরহাট-১ আসনের আওয়ামী লীগ মনোনিত জাতিয় সংসদ সদস্য পদপ্রার্থী শেখ সারহান নাসের তন্ময়, ফকিরহাট উপজেলা আ.লীগের সভাপতি স্বপন দাশ, সদর উপজেলা আ.লীগের সভাপতি মোঃ আকতারুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক মোঃ মতিন উদ্দিন, ফকিরহাট প্রেসক্লাব, অনলাইন সাংবাদিক এ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ।


