সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রনালয়ের কর্মকর্তা কর্তৃক হেনস্তা নির্যাতন, মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় স্টেশনরোড এলাকায় টঙ্গী থানা প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এ ছাড়া রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহŸান জানানো হয়।
টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভুঁইয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অমল ঘোষের স ালনায় মানববন্ধনে আনোয়ার হোসেন মাস্টার, আল-আমিন, আবু সালেহ মুসা, নাঈমুল হাসান, ইফতেখার রায়হান, লুৎফুজ্জামান লিটন, সুজন সারোয়ার, ইউনুছ আলী, লিটন মিয়া, শামীমা খানম, তরিকুল ইসলাম তারেক, তাওহিদুল ইসলাম, জাহাঙ্গীর আকন্দ, রাজিব হোসেন, মোস্তাকিম খান, শেখ রাজিব, পলাশ মিয়া, আওলাদ হোসেনসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রোজিনার মুক্তির দাবি শুধু সাংবাদিকদের দাবি নয়, গণমানুষের দাবি হয়ে উঠেছে। তাকে দ্রæত মুক্তি দিতে হবে। তাকে দ্রæত মুক্তি না দিলে আমরা স্বেচ্ছায় কারাবরণ করব এবং সেই সাথে কঠিন আন্দোলনের কর্মসুচী ঘোষনা করা হবে।