সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে রুহিয়া থানা প্রেসক্লাবের মানববন্ধন

মোঃ জয়নাল আবেদীন, রুহিয়া থানা (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও কথিত মামলা প্রত্যাহার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা সাংবাদিক নেতৃবৃন্দ।আজ শনিবার সকাল ১১টায় রুহিয়া  থানা প্রেস ক্লাবের আয়োজনে রুহিয়া চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে এই দাবি করেন তারা।

মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক, ক্রীড়াবিদ, রাজনৈতিক, ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে ও রুহিয়া থানা প্রেসক্লাবের ওগবেষণা ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি কুদরত আলী এর সঞ্চালনায়  বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লব, রুহিয়া থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার রুহিয়া প্রতিনিধি প্রভাষক জাহাঙ্গীর আলম, সহ সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম বাদল, যুগ্ন সাধারন ও জাগরনী টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি দুলাল হক, দপ্তর সম্পাদক কায়সার হোসেন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন রুহিয়া থানা প্রেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান আপেল, দৈনিক সবুজ নিশান পত্রিকার প্রতিনিধি ইব্রাহিম আলি , সদস্য ইব্রাহিম জামান, প্রভাষক গোলাম মোস্তফা, শফিকুল ইসলাম, রুবেল রানা, মনসুর আলী, দৈনিক সুপ্রভাত ঠাকুরগাঁও প্রতিনিধি সজল আলি, ক্রাইম পেট্রোল বিডির রুহিয়া প্রতিনিধি মোঃ জয়নাল আবেদিন, গাব্রিয়েল ঋষি সহ অন্যরা। এ সময় তথ্য চুরির অভিযোগ এনে প্রথম আলোর সহকর্মী রোজিনা ইসলাম কে নির্যাতন করা হয়েছে, যা স্বাধীন এই বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত। শুধু তাই নয় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।অবিলম্বে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার করতে হবে, এবং দুর্নীতিবাজ কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। অন্যথায় সারা দেশের সাংবাদিক সমাজ আরো কঠোর আন্দোলন দিতে বাধ্য হবে।