সাইফুল ইসলাম ৩য় বারের মত আট্টাকা স্কুলের সভাপতি নির্বাচিত

এম এম সি মেহেদী কাটাখালী: বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক, ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ সাইফুল ইসলাম ৩য় বারের মত পুনরায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রয়েছেন। তিনি আট্টাকা প্রাথমিক বিদ্যালয়ে এই পর্যন্ত ৫বার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তিনি অত্র ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বার বার নির্বাচিত ইউপি সদস্য নির্বাচিত হয়ে আসছেন বলে জানা গেছে।