সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ২৪ বছর পর

মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুর মোহাম্মদকে (৭০) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, গ্রেফতার নুর মোহাম্মদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় ১৯৯৯ সালের একটি হত্যা মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন।

২০১২ সালে আদালত মামলার বিচারিক প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদানের রায় ঘোষণা করেন। তার বিরুদ্ধে পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।