সাটুরিয়ায় পুলিশের উদ্যোগে  সচেতনতামূলক র‍্যালি ও মাস্ক বিতরণ

শাহাদুর রহমান, মানিকগঞ্জঃ মাস্ক পড়ার অভ্যাস করুন, করোনা মুক্ত বাংলাদেশ গড়ুন।  এ স্লোগানে ক্যাভিড ১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় সচেতনতামূলক র‌্যালি ও মাস্ক বিতরণ করেছে সাটুরিয়া থানা পুলিশ ।
সাটুরিয়া থানা পুলিশের উদ্যোগে ২১শে মার্চ  রবিবার সকালে এই কর্মসূচি পালিত হয়েছে। তারা সাটরিয়া থানা থেকে শুরু করে সাটুরিয়া বাসস্ট্যান্ড সহ বাজারের বিভিন্ন রাস্তায় সচেতনামূলক র‌্যালি পরিচালনা করে।
পরে তারা বিভিন্ন মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন  এবং মাক্স পড়ার অভ্যেস করার অনুরোধ  করেন। এসময় অনেক গণ্যমান্য ব্যক্তিও  উপস্থিত ছিলেন। সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম বলেন, দেশে আবার করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ পুলিশ মানুষের পাশে সবসময় ছিল এবং সব সময় থাকবে।