হেলাল উদ্দীন,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ভাড়াশিমলা গ্রামের বিলে এমজেএফ প্রতিবন্ধী স্কুলের পিছনে আবু বক্কর এর জমিতে মৎস্য ঘেরের জন্য টিউবওয়েল পাইপ বসানোর সময় ১৫ থেকে ২০ ফুট উচ্চতায় গ্যাস বের হতে থাকে। ১৫ ফেব্রুয়ারী শনিবার সকাল থেকে জমিরি মালিক আবু বক্কারের ছেলে সুমন সহ পাইপ বসানো শ্রমিকরা ৯৫ ফুট পাইপ বসানোর সময় গ্যাস উত্তোলন শুরু হয়। এ সময় জমির মালিক এর ছেলে সুমন সহ পাইপ বসানোর লোকজন তাৎক্ষণিক ভাবে বালির বস্তা ও মাটি ফেলে গ্যাস উঠানো মুখ বন্ধ করার চেষ্টা চালায়।
কিন্তু কোন অবস্থাতেই গ্যাস উত্তোলন বন্ধ না হওয়ায় স্থানীয়দের সংবাদে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ফায়ার সার্ভিস স্থানীয় জনপ্রতিনিধি এবং সংবাদ কর্মীরা ঘটনাস্থলে যায়।এসময় জমির মালিক আবু বক্কর জানান, তার ভাড়াশিমলা বিলে তিন বিঘা জমির উপর ডেপু মেশিন দিয়ে মাটি কেটে ভেড়ীবাধ তৈরী করে। তার পাশে স্যালো মেশিন বসানোর জন্য সকাল থেকে লোকজন দিয়ে পাইপ বসানো কাজ শুরু করে। বেলা ১টার দিকে পাইপ বসানোর সময় গ্যাস উত্তলন শুরু হয়।
এসময় লোকজন দিয়ে গ্যাস উত্তোলনের পাইপের মুখে বালির বস্তা ও মাটির বস্তা দিয়ে চেপে রাখার চেষ্টা করেও ব্যার্থ হয়।এদিকে সংবাদ পেয়ে বিকাল ৫টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল, থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, ওসি তদন্ত মোঃ আজিজুর রহমান, উপজেলা প্রকৌশলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অমল কুমার রায়, ফারায় সাভির্সের ষ্টেশন কর্মকর্তা আতিয়ার রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, রির্পোটার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, ইউপি সদস্য শামছুর রহমান, জমির মালিক আবু বক্কার সহ এলাকার শত শত উৎসুক জনতা উপস্থিত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ প্রতিনিধি কে জানান, কি ধরনের গ্যাস উত্তোলন হচ্ছে এটি পরীক্ষার নিরিক।যার জন্য আমি বাফাস কোম্পানীকে খবর দেব। বর্তমানে গ্যাস উত্তোলন এর চারি পাশে লাল ফিতা দিয়ে চিহ্নিত করে নিরাপত্তার জন্য রাখা হয়েছে। এখানে গ্রাম্য পুলিশ ফায়ার সাভির্স ও স্থানীয় জনপ্রতিনিধিরা সর্বক্ষনিক দায়িত্বে থাকবেন তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মাটি কাটার ভেকু মেশিন দিয়ে বসানো পাইপ তুলে ফেলে সেই স্থানে পালি ও মাটি চাঁপা দেওয়ার চেষ্টা চলছে। কিন্ত তার পারও গ্যাস উত্তোলন অব্যহত রয়েছে।


