সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

জেলা প্রতিবেদকঃ সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দ্বীপজয় সাধু (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের শাকদাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দ্বীপজয় সাধু পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামের প্রকাশ সাধুর ছেলে ও পাটকেলঘাটা কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। এছাড়া আহত আবদুল ওয়াদুুদ শাকদহ গ্রামের বাসিন্দা।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, নিহত কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।