জেলা প্রতিবেদকঃ সাতক্ষীরার তালায় ইট বোঝাই ট্রলির ধাক্কায় গনেশ দাস (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালিয়া বেইলি ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। এ সময় একটি গরুও মারা যায়। গনেশ দাস তালা উপজেলার তেঘরিয়া গ্রামের কৃষ্ণ দাসের ছেলে।
স্থানীয়রা জানায়, গনেশ দাস বাড়ি থেকে গরু নিয়ে বিলে কাজ করতে যাওয়ার সময় তালা উপজেলার বালিয়া বেইলি ব্রিজের পাশে পৌঁছালে পেছন থেকে একটি ইট বোঝাই ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় তার সঙ্গে থাকা গরুটিও মারা যায়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


