সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন যারা

হেলাল উদ্দীন,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৯ মার্চ। উক্ত নির্বাচন উপলক্ষে গতকাল ছিল মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই এবং প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের দিন। নির্বাচনে গতকাল যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন, সভাপতি পদে এড. মো. আব্দুল মজিদ, এড. মো. আব্দুল লতিফ ও এড. এম শাহ আলম। সহ সভাপতি পদে এড. সৈয়দ এখলেছার আলী বাচ্চু ও এড. মো. গোলাম মোস্তফা।

সাধারণ সম্পাদক পদে এড. মো. ইউনুচ আলী, এড. মো. তোজাম্মেল হোসেন তোজাম ও এড. আ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ। যুগ্ম সম্পাদক পদে এড. মো. মোস্তফা জামান, এড. শেখ মোস্তাফিজুর রহমান শাহনওয়াজ ও এড. মো. সাইদুর রহমান। কোষাধ্যক্ষ পদে এড. মোঃ আকবর আলী ও এড. জেড. এম আব্দুল্লাহ (মামুন)। সহ-সম্পাদক লাইব্রেরী পদে এড. মো. আজিবর রহমান, এড. সিরাজুল ইসলাম ও এড. মো. হুমায়ুন কবীর। সহ-সম্পাদক ক্রীড়া পদে এড. শেখ ত্বোহা কামাল উদ্দীন (হীরা), মো. সালাহ উদ্দীন ও শেখ হুমায়ুন কবীর।

সহ-সম্পাদক মহিলা পদে একজন এড. ইয়াসমিন সুলতানা। এছাড়া সদস্যের ৩টি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন যথাক্রমে, এড. মো. তারিক ইকবাল অপু, এড. মো. নজরুল ইসলাম (জীবন), এড. মো. রফিকুল ইসলাম রফিক, এড. শহানা ইমরোজ, এড. মো. শিহাব মাসউদ সাচ্চু, এড. মো. সাইদুজ্জামমান জিকো এবং এড. মো. সাহেদুজ্জামান সাহেদ।