সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাশে পড়ে ছিল নবজাতকটি

হেলাল উদ্দীন,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ শিশুটিকে কাউকে দিতে চান না সবুজ সরদার। তিনি বলেন, ‘আমার ৮ মাসের একটি মেয়ে রয়েছে। কুড়িয়ে পাওয়া এ কন্যাশিশু আমি কাউকে দিব না। সে আমার কাছে আমার মেয়ের মতই বড় হবে।’গায়ে রক্ত মাখা, লুঙ্গির কাপড়ে পেঁচানো অবস্থায় ফেলে যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছেন সাতক্ষীরার অ্যাম্বুলেন্স চালক সবুজ সরদার। শনিবার ভোর রাত ৩টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থানার শাহদাহ ব্রিজের পাশে এ নবজাতককে কুড়িয়ে পান তিনি।

অ্যাম্বুলেন্স চালক সবুজ সরদার পাটকেলঘাটা থানার কুমিরা বাসষ্ট্যান্ড এলাকার সোনাই সরদারের ছেলে। তিনি পাটকেলঘাটা লোকনাথ নার্সিং হোমের অ্যাম্বুলেন্স চালক।সবুজ সরদার জানান, একটি রোগীকে নিয়ে রাতে সদর হাসপাতালে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে আসার সময় রাত ৩টার দিকে গাড়ির আলোতে শাকদাহ ব্রিজের কাছে একটি শিশুকে পড়ে থাকতে দেখি। শুধু পা দুটো দেখা যাচ্ছিল। পরবর্তীতে গাড়ি থেকে নেমে দেখি শিশুটি জীবিত। গায়ে রক্তমাখা ও লুঙ্গির কাপড় দিয়ে জড়ানো অবস্থায় ছিল।সবুজ সরদারের স্ত্রীর কোলে নবজাতক শিশুটি।তিনি বলেন, তাৎক্ষণিক আমার বাড়িতে ফোন দিলে শিশুটিকে বাড়ি নিয়ে যাওয়ার কথা জানায় আমার পরিবার।

শিশুটি বর্তমানে আমার বাড়িতেই সুস্থ ও স্বাভাবিক অবস্থায় রয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করেছি।শিশুটিকে কাউকে দিতে চান না জানিয়ে সবুজ সরদার বলেন, আমার ৮ মাসের একটি মেয়ে রয়েছে। কুড়িয়ে পাওয়া এ কন্যাশিশু আমি কাউকে দিব না। সে আমার কাছে আমার মেয়ের মতই বড় হবে।ঘটনার বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, শিশুটিকে গিয়ে দেখে এসেছি আমরা। সে সুস্থ স্বাভাবিক রয়েছে। তবে নবজাতক মেয়েটি কার সেটি এখনো জানা যায়নি।