হেলাল উদ্দীন,সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ নদী রক্ষা , জলাবদ্ধতা নিরসন , খাস জমি উদ্ধার ও পরিবেশ রক্ষা সাতক্ষীরা সদর উপজেলা এবং সাতক্ষীরা শহর কমিটি গঠন করা হয়েছে।আজ শনিবার সাতক্ষীরা আইনজীবি সমিতির পুরাতন হলরুমে এ্যাডঃ নূরুলামিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠন এর জেলা সভাপতি দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকা সম্পাদক মহসিন হোসেন বাবলু । প্রধান বক্তা ছিলেন সংগঠন এর জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ অসীম কুমার মন্ডল , বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ এ, বি, এম, সেলিম , এ্যাডঃ মোঃ মোস্তফা জামান ,
অধ্যক্ষ নাজিরুল ইসলাম সহ জেলা কমিটির নেতৃবৃন্দ। সভায় সর্ব সন্মতিক্রমে সদর উপজেলা কমিটির সভাপতি হয়েছেন অধ্যাপক শেখ হেদায়েতুল ইসলাম , সাধারণ সম্পাদক হয়েছেন শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন , সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পেয়েছেন এ্যাডঃ তাসিন বাবু। সাতক্ষীরা শহর কমিটির সভাপতি হয়েছেন সাংবাদিক এম ইদুজ্জামান ইদ্রিস, সাধারণ সম্পাদক হয়েছেন এ্যাডঃ শফিকুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক হয়েছেন এ্যাডঃ আরিফুর রহমান আলো। আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


