সাপ্তাহিক ভাষা বার্তা’র সম্পাদক মাসুম এর দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: সাপ্তাহিক ভাষা বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ মাসুদুর রহমান মাসুম(৭২)এর দাফন সম্পন্ন হয়েছে। ৬ জুলাই মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় নারায়ণগঞ্জের ফতুল্লাস্থ দাপা ইদ্রাকপুর কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় অংশ নেন জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,বন্দর থানা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শাকির আহমেদ বাপ্পী,কামরুল ইসলাম অপু,বশির আহমেদ, মরহুমের ছোট ভাই শেখ ফরিদ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এর আগে বাদ মাগরিব ফরিদপুরের আটরশি দরবার শরীফে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য শেখ মাসুদুর রহমান মাসুম গত ৫জুলাই দিবাগত রাত সাড়ে ১২টায় ফরিদপুরের আটরশি দরবার শরীফে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি….রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী,১ছেলে,৪ মেয়ে ও অসংখ্য নাতি-নাতনীসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।