সাবেক ফুটবলার গোলাম রাব্বানী হেলালের মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ জাতীয় ফুটবল দলের সাবেক সদস্য, ঢাকা আবাহনী লিমিটেডের পরিচালক গোলাম রাব্বানী হেলালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শনিবার (৩০ মে) এক শোকবার্তায় অর্থমন্ত্রী বলেন, প্রখ্যাত ফুটবল খেলোয়াড় গোলাম রাব্বানী হেলালের মৃত্যুতে দেশ একজন কৃতি ফুটবলার ও দক্ষ সংগঠককে হারালো, যা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

মন্ত্রী গোলাম রাব্বানী হেলালের মৃত্যুতে ব্যক্তিগতভাবে ব্যথিত ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। অর্থমন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে তিনি মরহুমের পরিবার-পরিজন, সন্তানসহ সবার প্রতি গভীর সমবেদনা জানান।