সাভারে অন্তকোন্দলের জেরে হিজড়া সদস্যকে শ্বাসরোধ করে হত্যা, আটক ২

শামীম হোসেন সাভার ঃ ঢাকার সাভারে নিজেদের আন্তকোন্দলের জের ধরে লতিফ মোল্লা ওরফে আপন (৩০) নামে এক হিজড়াকে শ্বাসরোধ করে হত্যা করেছে হিজড়া শীষ্যরা। এঘটনায় এক হিজড়া সদস্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে সাভার পৌর এলাকার রেডিও কলোনী মহল্লার হাফিজুর রহমানের টিন সেড বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত আপন রাজবাড়ি জেলার পাংশা থানার এনায়েতপুর গ্রামের কাদের মোল্লার সন্তান। আটক ব্যক্তিরা হলো- নেত্রকোনা জেলার আটপাড়া থানার মোবারকপুর গ্রামের নইমুউদ্দিন মিয়ার ছেলে মো. আলী হায়দার এবং অপরজন হিজড়া মাহিশা। সেও একই থানার বিজয়পুর পূর্ব হাটি গ্রামের সোনা মিয়ার সন্তান।
পুলিশ জানান, বাড়ির মালিক চিৎকার শুনে আপনের ঘরের কাছে ছুটে যান। পরে সন্দেহ হলে বাইরে থেকে ঘর তালাবদ্ধ করে দিয়ে পুলিশে খবর দেন। আলী হায়দার ও মাহিশা তারা দুইজন গ্রাম থেকে গত ৩ দিন আগে আপনের কাছে আসে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূর খান জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে সাভারের রেডিও কলোনী এলাকা থেকে আপন নামে ওই হিজড়া সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আলী হায়দার ও মাহিশার সাথে প্রেমের সম্পর্ক ছিল। তবে মাহিশার গুরু আপন হিজড়া তার কাছে তাদের রাখতে চেয়েছিল। বনিবনা না হওয়ায় নিজেরাই আন্তকোন্দলে জড়িয়ে পড়ে। এই সূত্র ধরেই তাকে হত্যা করা হয়। তবে তদন্ত শেষে হত্যাকান্ডের বিষয়ে আরও নিশ্চিত হওয়া যাবে।
সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন্স) জাকারিয়া হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এক হিজড়াসহ দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে