জেলা প্রতিবেদকঃ সাভারের আশুলিয়ায় সাজেদা বেগম (২৫) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।
শুক্রবার (০৬ মার্চ) দুপুরে আশুলিয়ার শুটিংবাড়ি এলাকার আলাউদ্দিনের বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাজেদা বাগেরহাট জেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় অপারেটর পদে কাজ করতেন।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আরমান আসাওয়াত বিষয়টি নিশ্চিত করেছেন।


