সাভারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শিল্প পুলিশের এক সদস্য নিহত

সাভার (ঢাকা): সাভারে উলাইল এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী আকাশ আহম্মেদ (২২) নামে শিল্প পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৫ মার্চ) মধ্য রাতে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘট ঘটে। আকাশ আহম্মেদ ঢাকার ধামরাই উপজেলার আব্দুল মজিদের ছেলে। ২০১৮ সালে তিনি নারায়ণগঞ্জ শিল্প পুলিশের কনস্টেবল হিসেবে যোগদান করেন। তবে বর্তমান তারা পরিবার নিয়ে আশুলিয়ার শ্রীপুর এলাকায় বাড়ি নির্মাণ করে থাকতেন।
সাভার হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দিনগত রাতে আশুলিয়া থেকে মোটরসাইকেলে করে তিনি একাই নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। পথে উলাইল এলাকায় এলে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। সাভার হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) আব্দুল ওয়াহেল বাকি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ  সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তিতি চলছে।