আরিফুল ইসলাম, অনুসন্ধান সংবাদদাতা,মানিকগঞ্জঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংঘটিত সাম্প্রদায়ীক সহিংসতার সাথে জড়িতদের শাস্তির দাবীতে প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ মানিকগঞ্জ জেলা শাখা। মানিকগঞ্জ জেলার সদর উপজেলার শহিদ রফিক সড়ক সংলগ্ন মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে সকাল ১০ টায় এ প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে প্রতিবাদী মানববন্ধনে সনাতন ধর্মাবলম্বী নানা শ্রেনীপেশার মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে অংশগ্রহণকারী আগত বক্তারা দেশের বিভিন্ন স্থানে সংখালঘুদের উপর দফায় দফায় হামলার তিব্র নিন্দা জানায়। এবং এ ব্যাপারে কঠোর আইনের বিধান রেখে শাস্তির জোর দাবী জানান।
বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতিঃ শ্রী বাসুদেব সাহার সভাপতিত্বে এবং শ্রী অনির্বান কুমার পাল সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ মানিকগঞ্জ জেলা শাখা এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুকুমার পাল নিমাই(উপদেষ্টা মানিকগঞ্জ পূজা উদযাপন পরিষদ), এ্যাডঃ দীপক কুমার ঘোষ(সভাপতি মানিকগঞ্জ পূজা উদযাপন পরিষদ), অসীম কুমার বিশ্বাস,(সাবেক সভাপতি, মানিকগঞ্জ পূজা উৎযাপন পরিষদ), শ্রীমতি লক্ষী চ্যাটার্জি(বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য), বাবু আশুতোষ রায় (প্রভাষক, রাজিবপুর আদর্শ কলেজ ও সধারণ সম্পাদক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ), মক্তিযুদ্ধা তুষার কান্তি সরকার-তপু(উপদেষ্টা মানিকগঞ্জ পূজা উৎযাপন পরিষদ), শ্রীদাম চন্দ্র মন্ডল( আহব্বায়ক, পৌর পূজা উৎযাপন পরিষদ), তুষার কর্মকার তেযেন (সদস্য সচিব পৌর পূজা উৎযাপন পরিষদ) প্রমুখ সহ অসংখ্য লোকজন এ সময় উপস্থিত ছিলেন।
মানববন্ধনে আগত বক্তারা দফায় দফায় সংখালঘুদের ওপর হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি সরকারকে এ ব্যাপারে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহব্বান জানান।


