চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, বিএনপি, জামায়াত ও হেফাজত একই সূত্রে গাঁথা। তারা দেশ, স্বাধীনতা, জাতীয় সংগীত ও জাতীয় পতাকার বিরুদ্ধে। এই সাম্প্রদায়িক অপশক্তি দমনে কোনো আপোষ নয়।
শনিবার (২৪ এপ্রিল) সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিন ও নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা রাশেদুল আনোয়ার খানের উদ্যোগে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, হেফাজতের অপতৎপরতা, অপকৌশল দেশের ধর্মপ্রাণ কোটি মানুষ বুঝে গেছে। তাই ধর্মের নাম দিয়ে হেফাজত যাতে আর অপরাজনীতি করতে না পারে সেজন্য সর্বমহল থেকে দাবি উঠেছে।
হেফাজতকে নিষিদ্ধ করার জন্য দেশের আলেম ওলামারাও দাবি তুলেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের ৫৫১ জন আলেম-ওলামা হেফাজতকে নিষিদ্ধের জন্য সরকারের কাছে দাবি দিয়েছেন।


