সিঙ্গাইরে হাড়িয়ে যাওয়া শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ 

মোঃ রিপন হোসেন,  সিংগাইর, মানিকগঞ্জঃ মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বলধরা ইউনিয়নের বড়বাকা গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে আলামীন(৭)। গত ২৮ আগস্ট সাত বছরের এই শিশুটি সাইকেল চালাতে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোজাখোজির পরেও তার সন্ধান পায়নি আলমীনের পরিবার। আলামীনের সন্ধান পাবার জন্য গনমাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ করে। সেই সাথে সন্ধান দাতাকে নগত ৫০ হাজার টাকাও দিবে বলে ফেসবুকে প্রচার করা হয়। কিন্তু তারপরেও কোন সন্ধান পাননি আলামীনের পরিবার।
 আজ ৩১শে আগস্ট বাড়ির পাশে টেমার ঝুরেই আলামীন(৭)এর বস্তাবন্দি লাশ দেখতে পায় এলাকাবাসী। সাথে সাথে নিকটস্থ সিংগাইর থানা পুলিশ ঘটনা স্থলে এসে বেরুন্ডি টেমার ঝুরের গর্তের ভেতর থেকে বস্তাবন্দি অবস্থায় আলামীনের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের নিকট হস্তান্তর করে।
এমন নির্মম হত্যাকান্ডে এলাকাবাসী হতভাগ। নিহতের পরিবার এবং এলাকাবাসী জানায় পুর্ব শত্রুতার জের ধরে এমন হত্যাকান্ড চালিয়েছে বলে ধারনা করছেন তারা। তবে কে বা কারা এমন হত্যা কান্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।
আগামী ২ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় এলাকাবাসীর উদ্যোগে আল আমিন হত্যার বিচারের দাবিতে সিংগাইর উপজেলা গেইটে মানববন্ধন করবে বলে জানা যায়।
এ বিষয়ে সিঙ্গাইর থানার এস,আই মোঃ মওদুদ কামালের সাথে কথা বললে জানা যায়,নিহতের পরিবার এখনো কোন মামলা করেননি। তবে মামলা হলে খুনীদের আইনের আওতায় এনে দৃস্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।