আরিয়ান শাকিল (ভোলা, চরফ্যাশন): ভোলা চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানার চরপাতিলা ঢালচড়ে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত ৫৫০ টি পরিবারকে ত্রান সহায়তা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-০৮ ভোলা ক্যাম্প। এই সময় উপস্থিত ছিলেন, জনাব কাজী শাহাবুদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার কমান্ডার র্যাব ক্যাম্প ভোলা র্যাব-০৮ বরিশাল। আরও উপস্থিত ছিলেন, জনাব মো. জামাল উদ্দিন, সহকারী পুলিশ সুপার র্যাব ক্যাম্প ভোলা ও জনাব গাজী মো. লুৎফর রহমান,সহকারী পুলিশ সুপার র্যাব-০৮ বরিশাল। এছাড়াও র্যাবের অন্যান্য অফিসার ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

চড়পাতিলা ও ঢালচড়ের সাধারণ মানুষ র্যাবের এই মহান উদ্যোগ কে স্বাগত জানিয়েছে।
সাধারণ মানুষ বলেন, র্যাব দুর্যোগ ব্যবস্থাপনায় দৃষ্টান্ত ভূমিকা রেখেছে। আমরা সবাই র্যাব বাহিনীর এই মহানুভবতা কে সাধুবাদ জানাই। র্যাব দেশের জন্য যেই কাজ করে যাচ্ছে গরীব,দুঃখী, অসহায় মানুষের পাশে দাড়িয়ে বিরল ভুমিকা পালন করে যাচ্ছে।


